Recipe & photography by me for “Radhuni” brand
মুরালি
মুরালি
উপকরণ : ময়দা ২৫০ গ্রাম। তেল –১ টেবিল চামচ, মসুরের ডাল বাটা ১০০ গ্রাম। লবণ -সামান্য, চিনি- ১কাপ,পানি—আধা কাপ পরিমাণমতো। ভাজার জন্য তেল- পরিমানমত।
প্রণালি : একটি পাত্রে ময়দা, লবণ এবং তেল দিন। এতে বাটা মসুর ডাল দিয়ে আবার ভালো করে মাখিয়ে একটিশক্ত ডো তৈরি করুন। পানি ও চিনি দিয়ে সিরা তৈরি করুন। এ থেকে পরিমাণমতো ডো নিয়ে রুটির মতো বেলেলম্বা লম্বা করে কেটে নিন। এরপর ডুবো তেলে মচমচে করে ভেজে তুলুন। গরম থাকতেই ভাজা মুরালিগুলো সিরায় দিয়ে কিছুক্ষণ নেড়ে নামিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন।
চেপা শুটকির পাতুরি
উপকরণঃ শুঁটকি –৮ টা, পেঁয়াজ —আধা কাপ, রসুন –আধা কাপ, শুকনা মরিচ —২ টা, কাঁচামরিচ —২ টা, সরিষার তেল –অল্প , লবন –পরিমানমতো
প্রণালীঃ প্রথমে শুঁটকি ভাল করে ধুয়ে নিতে হবে। পেঁয়াজ রসুন কেটে টুকরা করে রাখতে হবে। মোটা তাওয়ার মাঝে অল্প তেল দিয়ে শুঁটকি টেলে নিতে হবে। তারপর পেঁয়াজ,রসু্ন,শুকনা মরিচ,কাঁচামরিচ আলাদা আলাদা করে টেলে নিতে হবে।
মরিচ আলাদা করে বেটে নিতে হবে। অন্য সব কিছু একসাথে চেঁছে তুলে রাখতে হবে। পরে ঝাল ও লবন নিজের ইচ্ছামত মিশিয়ে মাখাতে হবে। এটা হল ভর্তা।
বড়া করার জন্যঃ
কাঁকরোল পাতা বা কুমড়া পাতা ধুয়ে কাপড় দিয়ে ভাল করে মুছে তার ভিতর এই ভর্তা দিয়ে মুড়িয়ে সেকা তেলে ভাজতে হবে।
Samsung Smart Kitchen
ঈদ স্পেশাল পর্বে “স্যামসাং স্মার্ট কিচেনে” আমার রেসিপি নিয়ে থাকছি এটিএন বাংলায় আজ রাত ১ টা ৪০ মিনিটে।
“রাধুনি”র রান্নাঘর
ইফতার রেসিপি আমার রান্নাঘর থেকে স্কোয়ার ব্র্যান্ডের “রাধুনি” নির জন্য 🙂
সেরা রাঁধুনির রান্নাঘর
Radhuni “সেরা রাধুনীর রান্নাঘর”
Recipe link : https://www.facebook.com/198633433527071/posts/3015204878536565/
#Radhuni #saydaskitchen #Recipe
Daily Observer
My Cheesy Pizza recipe published on Daily Observer
BTV Program
My Cooking show

















































