ডালগোনা কফি রেসিপি

প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এই সময়ে এই ধরনের বিলাসী একটা রেসিপি দেওয়ার জন্য । সবাই যে হারে এই কফি বানাচ্ছে, তাতে আমি আর বসে থাকতে পারিনি। যারা ডায়বেটিক তারা চিনির বদলে ডায়ামেট দিয়েও খুব সুন্দরভাবে বানাতে পারেন।

আমার মনে হয়, এই দুঃসময়ে এই কফিটা ভাইরাল হওয়ার কারন হচ্ছে, এটা খেতে যেমন মজা ,বানানোও অনেক সহজ । আমার কাছে হট কফিটা বেশি ভাল লেগেছে। তাতে ফ্লাপি ভাবটা বেশি থাকে। আর এখন গরমটাই খাওয়া উচিত।

খাবার সময় আপনি পুরো ক্রিমটা একসাথে মিশিয়ে ফেলবেন না, তিতা হয়ে যেতে পারে। ততটাই নাড়বেন,যতটা ঘন বা মিষ্টি আপনি খেতে চান। বাড়তি ক্রিমটা রেখে দিতে পারেন। পরে চাইলে ক্রিমটাতে আরও কিছুটা দুধ মিশিয়ে খেতে পারেন। আপনাদের বুঝার সুবিধার জন্য আমার মত করে সহজভাবে স্টেপ বাই স্টেপ ছবি দিয়েছি। চলুন তাহলে দেখে নেই কি কি আছে এই কফিতে ।


ডালগোনা কফি
যা যা লাগবে:
ইনস্ট্যান্ট কফি: ২ টেবিল চামচ
চিনি : ২ টেবিল চামচ
গরম পানি : ২ টেবিল চামচ
ঠান্ডা দুধ বা গরম দুধ : পরিমাণ মতো
 
কিভাবে করবেন:
কফি চিনি ও পানি সমান পরিমাণে নিয়ে হুইস্ক বা বিটার দিয়ে বিট করে ফোম করুন।
এবারের গ্লাসে বা কাপে ঠান্ডা অথবা গরম দুধ ঢেলে দিন। কিছু অংশ খালি রাখবেন, তাতে ফোম ঢেলে দিন। এবার পরিবেশন করুন মজাদার ডালগোনা কফি ।

Share: Facebook Twitter Linkedin
Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

× How can I help you?