September 17, 2019 | admin

প্যালকা

এটা রংপুরের একটি আঞ্চলিক খাবার। অনেকটা সুপের মতো। রান্না করতে কোন ঝামেলা নাই বললেই চলে।

যা যা লাগবে

  • পাট শাক  কুচি –১ কাপ
  • আদা বাটা– ১ চা চামচ
  • রসুন বাটা- ১ চা চামচ
  • পানি – ৩কাপ
  • লবন- স্বাদ মত।  
Pelka-Local Food

কিভাবে করবেন

Pelka-Local Food

১। পাট শাকের শুধু পাতাগুলি ভাল করে ধুয়ে নিন। পাতা গুলি একসাথে করে ফোল্ড করে কেচি দিয়ে চিকন করে কেটে নিন।

Pelka-Local Food

২। এবার হাড়িতে সব উপকরণ একসাথে নিয়ে জ্বাল দিন। জাল উঠার পর চাইলে অল্প খাবার সোডা দিতে পারেন। পাতার রঙ থাকতেই নামিয়ে ফেলুন। দেখতে অনেকটা সুপের মত হবে। গরম গরম পরিবেশন করুন।

Pelka-Local Food
Share: Facebook Twitter Linkedin