September 17, 2019 | admin

জলপাইয়ের মিষ্টি আচার

যা যা লাগবে

  • জলপাই – ২ কেজি
  • গুড় –  আধা কেজি
  • চিনি –আধা কেজি
  • সিরকা –১ কাপ
  • মৌরি –২ টেবিল চামচ
  • শুকনা মরিচ –১০/১২ টা
  • আদা বাটা – ১ টেবিল চামচ

কিভাবে করবেন

১। জলপাই ভাল করে ধুয়ে বেশি করে পানি দিয়ে সিদ্ধ দিন। সিদ্ধ হলে নামিয়ে খোলা বাতাসে ছড়িয়ে দিন। পানিটা শুকিয়ে গেলে চটকে নিন। মৌরি ও শুকনা মরিচ মচমচে করে টেলে গুড়া করে রাখুন।  গুড় ভেঙ্গে রাখুন।

২। গুড়, চিনি ও সিরকা একসাথে জাল দিন। তারপর এতে শুকনা মরিচ,আদা, লবন ও মৌরি দিন। একটু ঘন হলে তাতে চটকানো জলপাই ঢেলে দিন। ভালভাবে নাড়তে থাকুন, পানি যখন শুকিয়ে আসবে তখন নামিয়ে ফেলুন।

৩। গরম অবস্তায় কাছের জারে ভরে রাখুন। ভালভাবে ঠাণ্ডা হলে মুখ বন্ধ করে রাখুন।

Share: Facebook Twitter Linkedin