অরেঞ্জ কুকিস
উপকরনঃ
- বাটার——১০০ গ্রাম
- আইসিং সুগার—-৬০ গ্রাম
- ডিম——১/২ পিস
- অরেঞ্জ ফ্লেভার —- ১ চা চামচ
- অরেঞ্জ কালার —- প্রয়োজনমত
- ময়দা ———— –১৮০ গ্রাম
- কর্ণফ্লাওয়ার———- ২০ গ্রাম
প্রস্তত প্রনালিঃ
- প্রথমে একটা বাটিতে বাটার ও আইসিং সুগার নিয়ে মিশাতে হবে।
- যখন ক্রিমের মত হবে তখন ডিম মিশাতে হবে। এরপর অরেঞ্জ কালার ও ফ্লেভার মিশাতে হবে।
- এবার ফ্লাওয়ার ও কর্ণফ্লাওয়ার মিশাতে হবে। বেশি মাখামাখি করা যাবে না।
- এরপর একটি পলিথিনে ডো টা রেখে রেফ্রিজারেটরে ৩০ মিনিট রাখতে হবে
- এরপর ডো ফ্রিজ থেকে বের করে ময়দা ছিটিয়ে টেবিলে রোল আউট করে বিভিন্ন ডিসাইনের বিস্কুট বানানো যায়
- বেকিং টাইমঃ ১৭০ ডিগ্রি—- ৩০ মিনিট বেক করুন।

