সাদা পোলাও

যা যা লাগবে :

  • বাশমতি চাল –১ কেজি,
  • ফুটন্ত পানি –৮ কাপ,
  • লবন –স্বাদ অনুযায়ী
  • ঘি/তেল–আধা কাপ
  • পেঁয়াজ কুচি –আধা কাপ
  • আদা বাটা –১ টেবিল চামচ
  • এলাচি –৬ টা
  • দারচিনি –৪ টুকরা
  • লবঙ্গ –৫ টা
  • কিসমিস –২ টেবিল চামচ
  • গোলাপজল –১ টেবিল চামচ

কিভাবে করবেনঃ

১। হাড়িতে তেল বা ঘি দিয়ে গরম হলে,প্রথমে গরম মসলা দিয়ে নেড়ে চাল দিয়ে দিন। তারপর তাতে আদা বাটা দিয়ে ভালভাবে ভেজে ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে।

Polao

২। এবার লবন দিয়ে দিন , জ্বাল উঠলে চুলা কমিয়ে ঢেকে দিবেন । বেশি নাড়বেন না। পানি শুকিয়ে চাল সিদ্ধ হয়ে আসলে নিচে তাওয়া দিয়ে দমে রাখতে হবে। এই সময় ঢাকনা খুলবেন না ।

৩। চাল সিদ্ধ হলে, গোলাপজল, কিছু বেরেস্তা দিয়ে চুলা থেকে নামিয়ে ঢেকে রাখবেন, আধা ঘণ্টা পর ঢাকনা খুলে পরিবেশন করবেন।

৪। ডিশে পোলাও ঢেলে উপরে বাকি পেঁয়াজ বেরেস্তা, কিসমিস ও আলু ভাজা দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন।

Share: Facebook Twitter Linkedin
Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

× How can I help you?