করমচা ছোট একটা ড্রামসহ এই করমচা গাছটা কিনেছিলাম পনেরশো টাকা দিয়ে, কিনার আগে অসংখ্যবার ভেবেছি পনেরশো টাকা দিয়ে কিনব না কিনব না। যেখানে আমি ৪০ /৫০ টাকা দিয়ে চারা কিনে অভ্যস্ত। এখন বছরে দুই বার যখন দেখি পুরা গাছ ভরে এই ফল ধরে আছে, তখন আর সেই টাকার কষ্ট একদমই থাকে না। এই ফলটা দিয়ে জেলি খুবই ভালো হয় তাতে কোনো বাড়তি জিলাটিন, পেকটিন ও কালার কোন কিছুই দিতে হয় না। এছাড়াও টক রান্না করতে পারেন কালোজিরা আর রসুন বাগার দিয়ে। তৈরি করতে পারেন ঝাল কোন জুস। কিন্তু শুধু কাঁচা ফলটা দিয়ে কোন জুস কখনোই ভালো লাগবে না।
Leave a Reply







