খুব কম সময়ে ও কম ঝামেলায় যারা রান্না করতে চান তাদের জন্যই মাইক্রোওয়েভকুকিং। যদিও এটা প্রতিদিনের রান্নায় এটা ব্যাবহার করা ঠিক না।
উপকরণঃ
- গাজর কুচি,পেপে কুচি,বাধাকপি কুচি,ক্যাপসিকাম কুচি, সব মিলিয়ে – ১ কাপ
- চিজ — আধা কাপ
- ডিম – ৪ টা
- ময়দা –৩/৪ টেবিল চামচ
- বাটার — ৩ টেবিল চামচ
- পেঁয়াজ কুচি –৩ টেবিল চামচ
- আদা কুচি — ১ টেবিল চামচ
- কাঁচা মরিচ কুচি –১ টেবিল চামচ
- ধনেপাতা কুচি –১ টেবিল চামচ
- লেবুর রস—১ টেবিল চামচ
- চিলি সস – ১ টেবিল চামচ
- টমেটু সস –১ টেবিল চামচ
- লেবুপাতা কুচি –১ চা চামচ
- বেকিং পাউডার —১ চা চামচ
- চিনি – ১ চা চামচ
- লবন –পরিমান মত

প্রনালিঃ
- সব সবজি ধুয়ে কুচি কুচি করে কেটে পানি ঝরিয়ে নিন। পেঁয়াজ,আদা,কাঁচা মরিচ,ধনেপাতা ,লেবুপাতা কুচি করে কেটে নিন।
- একটা ওভেনপ্রুফ ডিশে ১ টেবিল চামচ বাটার দিয়ে পেঁয়াজ কুচি, আদা কুচি ও সবজি কুচি দিয়ে ২ মিনিট রান্না করুন মাইক্রোওয়েভে। অল্প তেল দিয়ে এটা চুলাতেও করতে পারেন।
- একটা ওভেনপ্রুফ কেকের মোল্ডে অল্প বাটার লাগিয়ে নিন। একটা বড় বাটিতে ডিম,ময়দা, বাটার,কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, লেবুর রস,চিলি সস, টমেটু সস, লেবুপাতা কুচি,বেকিং পাউডার,চিনি ও লবন পরিমান মত মিশিয়ে তাতে ভাজা সবজিগুলি মিশিয়ে দিন।
- এবার এই মিশ্রণটা ওভেনপ্রুফ কেকের মোল্ডে ঢেলে দিন। ঢাকনা দিয়ে ঢেকে ৬ মিনিট রান্না করুন।
- আবার ঢাকনা খুলে আরও ৪ মিনিট রান্না করুন। একটু ঠাণ্ডা হলে সারভিং ডিশে উল্টে ঢেলে ফেলুন। লেটুস পাতা, লেবু ও ক্যাপসিকাম কুচি দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।

