January 11, 2022 | admin

Red velvet pastry

রেড ভেলভেট কেক সাধারণত রেড কালার ও ডার্ক রেড কালার হয়ে থাকে। আপনি চাইলে কালার না দিয়ে বিটরুট ব্যবহার করতে পারেন রেড কালারটা আনার জন্য। কালারটা ব্রাইট চাইলে কোকো পাউডার পরিমাণ কিছুটা কমিয়ে দিবেন।

Recipe : https://www.youtube.com/watch?v=hnWPAOd6DFw

রেড ভেলভেট পেস্ট্রি যা যা লাগবে • ময়দা — ৫০০ গ্রাম • কোকো পাউডার—২ টেবিল চামচ • বেকিং সোডা — দেড় টেবিল চামচ • লবন — ১ চা চামচ • চিনি — ৫০০ গ্রাম • ডিম — ৩ টি • তেল— ১০০ মিলি • বাটার –১০০ গ্রাম • টক দই—১ কাপ • ভ্যানিলা — ২ চা চামচ • রেড কালার — ৩ টেবিল চামচ • কফি —আধা কাপ • ভিনেগার — দেড় টেবিল চামচ

কিভাবে করবেন  একটা বোলে ময়দা,বেকিং পাউডার চেলে নিন ।  চিনি, বাটার ও তেল একসাথে বিট করুন । তারপর ডিম দিয়ে বিট করুন। কফি, দই, ভ্যানিলা ও কালার ভাল করে মিশিয়ে বাটারের মিকচারে মিশিয়ে দিন।  এই মিস্রনের সাথে অল্প অল্প করে ময়দা কোকো পাউডার পর্যায়ক্রমে মিশিয়ে দিন। তারপর বেকিং সোডার সাথে ভিনেগার মিশিয়ে ওই মিশ্রণটাতে দ্রুত মিশিয়ে দিন।  ১৮০ ডিগ্রিতে ৪০ মিনিট বেক করতে হবে। বা প্রয়োজনে আরও কিছু বেশি সময় বেক করুন।  বেক হয়ে গেলে ঠাণ্ডা করে কেটে পরিবেশন করুন। #Redvelvetcake #Cake #রেডভেলভেটকেক #Pastry

Share: Facebook Twitter Linkedin
Fruit Cake
October 10, 2019 | admin

ড্রাই ফ্রুটস কেক

  • বাটার –১০০ গ্রাম
  • চিনি –১০০ গ্রাম
  • ডিম–২ টা
  • ভ্যানিলা –আধা চা চামচ
  • গুঁড়া দুধ–২ চা চামচ
  • ময়দা –৯০ গ্রাম
  • কর্ণফ্লাওয়ার–১০ গ্রাম +১০ গ্রাম
  • বেকিং পাউডার –১ চা চামচ,
  • ফ্রুটস–সব মিলিয়ে ২৫০ গ্রাম

কিভাবে করবেন :

১। বাটার এবং চিনি একসাথে বিটার দিয়ে বা চামচ দিয়ে মিশাতে থাকুন। একটা একটা করে ডিম দিয়ে দিন।

২। এবার ভ্যানিলা ও গুড়ো  দুধ মিশিয়ে দিন। ময়দা, ১০ গ্রাম কর্ণফ্লাওয়ার, বেকিং পাউডার, একসাথে চেলে নিয়ে অল্প অল্প দিয়ে মিশাতে হবে।

৩। ড্রাই ফ্রুটস, ১০ গ্রাম কর্ণফ্লাওয়ার একসাথে মিশিয়ে প্লেন কেকের মিস্রনের সাথে মিশিয়ে দিন। মোল্ডে বাটার লাগিয়ে কাগজ বিছিয়ে নিন। তারপর তাতে প্রথমে ড্রাই ফ্রুটস সাজিয়ে কেক এর মিস্রন ঢেলে দিন।

৪। ওভেন প্রিহিট করে নিন। ১৮০ ডিগ্রিতে ৫০–৬০ মিনিট বা কেক না হওয়া পর্যন্ত বেক করতে হবে। নামানোর পর গ্রেইজ ব্রাশ করে  নিন।

গ্রেইজঃ

পানি—১/২ কাপ

চিনি –২ টেবিল চামচ।

বাটার ওয়েল –১ টেবিল চামচ।

প্রণালীঃ সব একসাথে চুলায় জ্বাল দিন । চিনি গলে গেলে ভাল ভাবে ফুটে উঠলেই নামিয়ে ফেলুন।

Share: Facebook Twitter Linkedin
Vegetable Cake
September 17, 2019 | admin

ভেজিটেবল কেক

খুব কম সময়ে ও কম ঝামেলায় যারা রান্না করতে চান তাদের জন্যই মাইক্রোওয়েভকুকিং। যদিও এটা প্রতিদিনের রান্নায় এটা ব্যাবহার করা ঠিক না।

উপকরণঃ

  • গাজর কুচি,পেপে কুচি,বাধাকপি কুচি,ক্যাপসিকাম কুচি, সব মিলিয়ে – ১ কাপ
  • চিজ — আধা কাপ
  • ডিম – ৪ টা
  • ময়দা –৩/৪ টেবিল চামচ
  • বাটার — ৩ টেবিল চামচ
  • পেঁয়াজ কুচি –৩ টেবিল চামচ
  • আদা কুচি — ১ টেবিল চামচ
  • কাঁচা মরিচ কুচি –১ টেবিল চামচ
  • ধনেপাতা কুচি –১ টেবিল চামচ
  • লেবুর রস—১ টেবিল চামচ
  • চিলি সস – ১ টেবিল চামচ
  • টমেটু সস –১ টেবিল চামচ
  • লেবুপাতা কুচি –১ চা চামচ
  • বেকিং পাউডার —১ চা চামচ
  • চিনি – ১ চা চামচ
  • লবন –পরিমান মত
Vegetable Cake

প্রনালিঃ

  • সব সবজি ধুয়ে কুচি কুচি করে কেটে পানি ঝরিয়ে নিন। পেঁয়াজ,আদা,কাঁচা মরিচ,ধনেপাতা ,লেবুপাতা কুচি করে কেটে নিন।
  • একটা ওভেনপ্রুফ ডিশে ১ টেবিল চামচ বাটার দিয়ে পেঁয়াজ কুচি, আদা কুচি ও সবজি কুচি দিয়ে ২ মিনিট রান্না করুন মাইক্রোওয়েভে। অল্প তেল দিয়ে এটা চুলাতেও করতে পারেন।
  • একটা ওভেনপ্রুফ কেকের মোল্ডে অল্প বাটার লাগিয়ে নিন। একটা বড় বাটিতে ডিম,ময়দা, বাটার,কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, লেবুর রস,চিলি সস, টমেটু সস, লেবুপাতা কুচি,বেকিং পাউডার,চিনি ও লবন পরিমান মত মিশিয়ে  তাতে ভাজা সবজিগুলি মিশিয়ে দিন।
  • এবার এই মিশ্রণটা ওভেনপ্রুফ কেকের মোল্ডে ঢেলে দিন। ঢাকনা দিয়ে ঢেকে ৬ মিনিট রান্না করুন।
  • আবার ঢাকনা খুলে আরও ৪ মিনিট রান্না করুন। একটু ঠাণ্ডা হলে সারভিং ডিশে উল্টে ঢেলে ফেলুন। লেটুস পাতা, লেবু ও ক্যাপসিকাম কুচি দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন।
Share: Facebook Twitter Linkedin
× How can I help you?