ড্রাই ফ্রুটস কেক
- বাটার –১০০ গ্রাম
- চিনি –১০০ গ্রাম
- ডিম–২ টা
- ভ্যানিলা –আধা চা চামচ
- গুঁড়া দুধ–২ চা চামচ
- ময়দা –৯০ গ্রাম
- কর্ণফ্লাওয়ার–১০ গ্রাম +১০ গ্রাম
- বেকিং পাউডার –১ চা চামচ,
- ফ্রুটস–সব মিলিয়ে ২৫০ গ্রাম
কিভাবে করবেন :
১। বাটার এবং চিনি একসাথে বিটার দিয়ে বা চামচ দিয়ে মিশাতে থাকুন। একটা একটা করে ডিম দিয়ে দিন।
২। এবার ভ্যানিলা ও গুড়ো দুধ মিশিয়ে দিন। ময়দা, ১০ গ্রাম কর্ণফ্লাওয়ার, বেকিং পাউডার, একসাথে চেলে নিয়ে অল্প অল্প দিয়ে মিশাতে হবে।
৩। ড্রাই ফ্রুটস, ১০ গ্রাম কর্ণফ্লাওয়ার একসাথে মিশিয়ে প্লেন কেকের মিস্রনের সাথে মিশিয়ে দিন। মোল্ডে বাটার লাগিয়ে কাগজ বিছিয়ে নিন। তারপর তাতে প্রথমে ড্রাই ফ্রুটস সাজিয়ে কেক এর মিস্রন ঢেলে দিন।
৪। ওভেন প্রিহিট করে নিন। ১৮০ ডিগ্রিতে ৫০–৬০ মিনিট বা কেক না হওয়া পর্যন্ত বেক করতে হবে। নামানোর পর গ্রেইজ ব্রাশ করে নিন।
গ্রেইজঃ
পানি—১/২ কাপ
চিনি –২ টেবিল চামচ।
বাটার ওয়েল –১ টেবিল চামচ।
প্রণালীঃ সব একসাথে চুলায় জ্বাল দিন । চিনি গলে গেলে ভাল ভাবে ফুটে উঠলেই নামিয়ে ফেলুন।


