এটা রংপুরের একটি আঞ্চলিক খাবার। অনেকটা সুপের মতো। রান্না করতে কোন ঝামেলা নাই বললেই চলে।
যা যা লাগবে
- পাট শাক কুচি –১ কাপ
- আদা বাটা– ১ চা চামচ
- রসুন বাটা- ১ চা চামচ
- পানি – ৩কাপ
- লবন- স্বাদ মত।

কিভাবে করবেন

১। পাট শাকের শুধু পাতাগুলি ভাল করে ধুয়ে নিন। পাতা গুলি একসাথে করে ফোল্ড করে কেচি দিয়ে চিকন করে কেটে নিন।

২। এবার হাড়িতে সব উপকরণ একসাথে নিয়ে জ্বাল দিন। জাল উঠার পর চাইলে অল্প খাবার সোডা দিতে পারেন। পাতার রঙ থাকতেই নামিয়ে ফেলুন। দেখতে অনেকটা সুপের মত হবে। গরম গরম পরিবেশন করুন।
