September 23, 2019 | admin

ঘিয়ে ভাজা পরোটা

যা যা লাগবে

  • ময়দা –৪ কাপ
  • ঘি –আধা কাপ
  • চিনি – ৩ টেবিল চামচ
  • লবন –২ চা চামচ বা স্বাদমত
  • পানি – ১ থেকে দেড় কাপ বা পরিমান মত
ঘিয়ে ভাজা পরোটা

কিভাবে করবেন

১। ময়দায় লবন ও ঘি দিয়ে মিশিয়ে নিন। হাল্কা গরম পানি দিয়ে ডো তৈরি করুন।

২। ময়দা নিয়ে পাতলা রুটি বেলে তেল বা ঘি দিয়ে রুটির একদিক থেকে রোল করে মুড়ে নিন। এবার সেটাকে গোল করে আবার মুড়ে নিন। এখন আবার গোল করে রুটি বেলে  নিন।

৩। তাওয়ায় তেল বা ঘি দিয়ে সেঁকা তেলে ভেজে ভাজুন । ভাজার পর ৩/৪ টা রুটি একটার উপরে আরেকটা রেখে চাপ দিয়ে পরোটার ভাজটা ভেঙ্গে দিন। শুকনা কাপড় দিয়ে ঢেকে রাখুন। ব্যাস হয়ে গেল পরোটা ।

Share: Facebook Twitter Linkedin