যা যা লাগবে
- সুজি—৩/৪ কাপ
- ঘি –৩ টেবিল চামচ
- চিনি –দেড় কাপ
- পানি –২ কাপ
- ডিজাইন করা মোল্ড–১ টা
- গুঁড়া দুধ –আধা কাপ।
- এলাচি গুঁড়া –১/২ চা চামচ
- পেস্তাবাদাম বাটা –২ টেবিল চামচ
- স্পিংকেল — সাজানোর জন্য
- ফুড কালার – ২/৩ টা কালার ।
কিভাবে করবেন

১। প্রথমে ঘিতে এলাচ গুঁড়া দিয়ে,তারপর সুজি দিয়ে ভাজুন হাল্কা বাদামি করে। পানি দিয়ে নেড়ে একটু পর পানিটা কমে আসলে চিনি ও গুড়া দুধ দিন।
২। তিন ভাগের এক ভাগ সুজি আলাদা করে উঠিয়ে রেখে দিন । ফুড কালার অল্প পানি দিয়ে গুলিয়ে,সুজিতে দিয়ে ভাল করে নাড়ুন। সুজি ডেকচি থেকে আলগা হয়ে উঠে আসলে নামিয়ে ঘি লাগানো মোল্ডের মাঝখানে সমান ভাবে চেপে বসিয়ে দিন। ।
৩। এবার হাড়িতে আরেক ভাগ সুজি নিয়ে অন্য একটা রং দিয়ে ভাল করে নেড়ে ডেকচি থেকে আলগা হয়ে আসলে নামিয়ে ঘি লাগানো মোল্ডে চেপে বসিয়ে দিন ।
৪। একি ভাবে বাকি এক ভাগ সুজিও চুলায় দিয়ে কালার মিশিয়ে ভাল করে নেড়ে নামিয়ে মোল্ডে চেপে বসিয়ে দিন। ফ্রিজে রেখে ঠাণ্ডা করে উল্টিয়ে প্লেটে নিয়ে পরিবেশন কর