বারবিকিউ চিকেন

যা যা লাগবে

  • চিকেন – বড় রান – ২ পিস
  • গোল মরিচ – আধা চা চামচ
  • টমেটো সস – ১ টেবিল চামচ
  • বারবিকিউ সস — ১ টেবিল চামচ
  • লেবুর রস – ১ টেবিল চামচ
  • তেল – ২ টেবিল চামচ
  • চিনি – ১ চা চামচ
  • লবণ – স্বাদ মতো

কিভাবে করবেন

১। চিকেন ভাল করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। জয়েনটা অল্প কেটে দিতে হবে। ভাল করে মুছে নিন।

২। এবার একটা বাটিতে গোলমরিচ, লবণ, চিনি, লেবুর রস, টমেটো সস, বারবিকিউ সস অ তেল দিয়ে মেরিনেট করুন আধা ঘণ্টা

৩। ওয়েল ব্রাশ করে মেরিনেট করা মুরগী ফ্রাইপ্যানে বা গ্রিলারে গ্রিল করতে হবে। মাঝখানে একবার উল্টে দিতে হবে।

৪। গ্রিল টমেটো, আলু বা অন্য কোন সিদ্ধ সবজি অ ফল দিয়ে টিফিনে দিতে পারেন।

Share: Facebook Twitter Linkedin
Leave a Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

× How can I help you?